স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।


\r\n

তিনি বলেন, সরকার সকলকে নিরাপদ রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


\r\n

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।


\r\n

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই। সরকার সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”