বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য চীন আয়োজন করেছে একটি বিনামূল্যে ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ\r\nতথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল\r\nজাতীয় সংসদে একটি চীনা দলের উদ্যোগে ড্রোন প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা নববর্ষ ও বাংলাদেশ-চীন\r\nকূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি\r\nউপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী ছিল\r\nপ্রযুক্তি ও সংস্কৃতির এক\r\nঅনন্য সম্মিলন।
এই উদ্যোগের অংশ হিসেবে চীনের CroStars Innovation\r\nCulture and Tourism Technology Group বাংলাদেশি\r\nকারিগরি পেশাজীবীদের জন্য একটি ইংরেজিভাষী ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে। প্রশিক্ষণটি জুনের মাঝামাঝি শুরু হয়ে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইয়ে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণটি দুই ধাপে অনুষ্ঠিত হবে:
প্রথম ধাপ: ড্রোন তৈরির মৌলিক ধারণা ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক\r\nজ্ঞান শেখানো হবে (১–২ সপ্তাহ)।
দ্বিতীয় ধাপ: CroStars-এর নিজস্ব ড্রোন\r\nমডেলের জন্য উন্নত প্রোগ্রামিং প্রশিক্ষণ দেওয়া হবে (১–২ সপ্তাহ)।
প্রশিক্ষণের সময়কাল নির্ভর করবে অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার দক্ষতা ও প্রোগ্রামিং অভিজ্ঞতার\r\nওপর। আগ্রহীরা আগামী ১ জুনের মধ্যে\r\nশিল্পকলা একাডেমির ই-মেইল ঠিকানায়\r\n(dirfa@shilpakala.gov.bd) আবেদন\r\nকরতে পারবেন।
\r\n\r\nচীনা দূতাবাস ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক\r\nমন্ত্রণালয়ের যৌথ এই উদ্যোগকে দুই\r\nদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।





