নেপালে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশ্যে জরুরি বার্তা জারি করেছে নেপালে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেওয়া এ বার্তায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, নেপালে বসবাসরত বা সেখানে আটকে পড়া সব বাংলাদেশি নাগরিককে বাইরে বের না হয়ে নিজ নিজ অবস্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশের নাগরিকদের আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন:

মি. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ : মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

বাংলাদেশ দূতাবাস সকলকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।