বাংলাদেশপন্থার একক সওদাগরি কাউকে দেয়া হয়নি। এইদেশের প্রত্যেক নাগরিক নিজের সংস্কৃতি, বিশ্বাস ও আত্মপরিচয় নিয়েই বাংলাদেশকে ধারণ করবে। কারো বেঁধে দেয়া সংজ্ঞায় নিজেকে বাংলাদেশপন্থী প্রমাণ করার  প্রয়োজন ও আমি অনুভব করি না। আমি এই মাটিতে জন্মেছি এটাই আমার দেশ। এই দেশের জন্যই জীবন দিতে প্রস্তুত। 

বাংলাদেশ যেমন আমার কাছে খুবই আবেগের জায়গা, তেমনি মুসলমানিত্বও আমার আত্মপরিচয়। যারা মুসলমান বনাম বাংলাদেশী এই বাইনারি ও কৃত্রিম আত্মপরিচয়ের সংকট তৈরি করে পুরোনো হিন্দুত্ববাদী বিভাজনের কৌশল আরোপ করতে চান মনে রাখবেন আমরা সেটাকেও প্রতিহত করবো। আপনাদের এই নয়া বিতর্ক মুলনমান বনাম বাঙ্গালী বিতর্কে পুনর্মঞ্চায়ন ছাড়া কিছু না। 

ইসলামকে পাকিস্তানপন্থা এবং জাতীয় সংগীত গাওয়াকে বাংলাদেশপন্থা প্রমাণ করতে চাওয়ার যে প্রবণতা তার ক্ষতি সুদূরপ্রসারী। এই দেশে ইসলামপন্থাকে প্রবলেমেটাইজ করে, ডিহিউমেনাইজ করে বিগত ১৬ বছর কাদের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছিলো আমরা তা জানি। 

সুতরাং, নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে আত্মপরিচয়ের পুরাতন ডিলেমা ও বিভাজনের বিষবৃক্ষ চাপিয়ে দিলে আমাদের কথা বলতেই হবে।  

আপনি পাকিস্তানকে সহযোগিতা করার জন্য জামামাতকে গালি দেন, তাদের নিষিদ্ধ করেন, পারলে তাদের ফেয়ার ট্রায়ালের ব্যবস্থা করেন। কিন্তু, জামায়াতের সুত্র ধরে এই মাটিতে ইসলামপন্থাকে ডিহিউমেনাইজেশন চলবে না। 

এই দেশে ইসলামপন্থা মানেই যেমন জামায়াত নয় তেমনি মুসলমান মানেই পাকিস্তানপন্থা নয়। আপনারা ইসলাম, মুসলমানদের আবেগ-অনুভুতিকে আদারিং করে কার রাজনীতি বাস্তবায়ন করতে চান আমরা জানি।

বাংলাদেশে পাকিস্তানের এক্সটেন্ডেড ভার্সন যেমন চলবে না তেমনি অমুক তমুক পন্থার নামে ভারতীয় হিন্দুত্ববাদের এক্সটেন্ডেড পলিটিক্সও চলবে নাঁ। 

বাংলাদেশের কোন মুসলমান যদি খাস হৃদয়ে বিশ্বাস করে যে, রঠার সংগীত তাদের ধর্মীয় চেতনা বিরোধী তাহলে তাদের উপর এইটা চাপিয়ে দিয়ে যখনই তারা এইটা গাইতে অস্বীকার করবে তাদের পাকিস্তানপন্থী বলা হবে এইটা তো ফ্যাসিবাদী প্রবণতা।

মুসলমানরা কি রঠার পরিবর্তে ইকবালের উর্দু সংগীত চাইতেছে? তারা ধর্মীয় অনুভুতির সাথে সাংঘর্ষিক না এমন কিছু চাচ্ছে। তাদের চাওয়াটা যৌক্তিক-অযৌক্তিক যেকোন কিছু হতে পারে কিন্তু এইটার জন্য তারা পাকিস্তানপন্থী কিভাবে হয়ে যায়। 

রঠার প্রতি ঈমান না আনলে কি এই দেশকে ধারণ করা যাবে না? রঠার প্রতি এই যে উগ্রআবেগ তৈয়ার করে রেখেছেন এইটা মৌলবাদ না? ইসলামকে প্রবলেমেটাইজ করবেন না। আপনারা ক্ষমতায় এখন পারলে বিচারিক প্রক্রিয়ায় জমাতকে নিষিদ্ধ করেন। আমি মিছিলের অগ্রভাগে থাকবো