বর্তমানে বিভিন্ন দেশে ভিসা পেতে বাংলাদেশিদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যে নতুন করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এসেছে আরেকটি দুঃসংবাদ। দেশটির অভিবাসন বিভাগের একটি অনলাইন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ আরও আটটি দেশের জন্য পর্যটন ও কর্ম ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


\r\n

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তারা হলো: বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।


\r\n

এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শুধু পর্যটন ও কর্ম ভিসা নয়, ব্যবসায়িক উদ্দেশ্যেও এই দেশগুলোর নাগরিকদের আমিরাতে প্রবেশ আপাতত সম্ভব হবে না।


\r\n

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি, ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং কোভিড-১৯-এর মতো বৈশ্বিক মহামারি এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি।


\r\n

অন্যদিকে, অভিবাসন নীতিতে কড়াকড়ির ধারাবাহিকতায় এবার নজরে এসেছে যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই ভিসার ফি বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে।


\r\n

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেখানে এইচ-১বি ভিসার বার্ষিক ফি ছিল ১,৫০০ ডলার, সেখানে তা বাড়িয়ে ১ লাখ ডলার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা (১ ডলার = ১২০ টাকা ধরে)।


\r\n

এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আলোকে বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


\r\n

এইচ-১বি ভিসা মূলত এমন একটি কর্মসূচি যার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। ২০০৪ সালে চালু হওয়া এই কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় ৮৫ হাজার বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান।


\r\n

বিশেষ করে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসা প্রশাসন খাতে দক্ষ জনশক্তি এই ভিসার আওতায় নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগল এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে। এসব কোম্পানিতে কাজ করছেন শত শত বিদেশি পেশাজীবী।