বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে দলটি গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই করছে এবং দেশের লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।


\r\n

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


\r\n

মির্জা ফখরুল বলেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা হবে। এছাড়া দীর্ঘদিনের সংগ্রামকে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


\r\n

তিনি আরও বলেন, গত ১৫ বছরেও বিএনপি গণতন্ত্র থেকে সরে আসেনি। দেশের রাজনৈতিক কাঠামো ও অর্থনীতি গড়তে ৩১ দফা ঘোষণা করা হয়েছে।


\r\n

দ্বিবার্ষিক সম্মেলনটি দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব বাছাই এবং সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।