জাতিসংঘ বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের সুষ্ঠু ও গণভোটের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত বার্তায় বলা হয়েছে, মহাসচিব সব রাজনৈতিক পক্ষকে একটি গতিশীল পরিবেশ গড়ে তুলতে উৎসাহিত করেছেন, যাতে জাতীয় ঐক্য মজবুত হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বজায় থাকে এবং সংখ্যালঘুদের অধিকারসহ সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা যায়।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ তার উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, এলডিসি থেকে উত্তরণ করছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।





