সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে উপস্থাপন করা হলেও, এই নামে বাংলাদেশ পুলিশে কোনো কর্মকর্তা নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামের এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি হিসেবে দাবি করা হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সকলের বিভ্রান্তি দূর করতে স্পষ্ট করে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের কোনো কর্মকর্তা তালিকায় ‘সুমাইয়া জাফরিন’ নামে কেউ নেই।”

পুলিশ সদর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং নিশ্চিত তথ্য যাচাই করে প্রচার করার আহ্বান জানিয়েছে।