আফগানিস্তান সরকার বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে যাচ্ছে। এ লক্ষ্যে আফগানিস্তানের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বড় ওষুধ উৎপাদনকারীদের সঙ্গে সরাসরি চুক্তিতে সম্মত হয়েছেন।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মন্ত্রী বাংলাদেশে দুটি বড় ওষুধ কোম্পানি — বেক্সিমকো ও রেনেটা পিএলসি পরিদর্শন করেন। উভয় প্রতিষ্ঠান বিশ্বের প্রায় ৫০টি দেশে ওষুধ রফতানি করে থাকে।
পরিদর্শনের সময় আফগানিস্তান ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানায়। আফগান মন্ত্রী নিশ্চিত করেছেন, দেশজুড়ে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা রয়েছে এবং শিল্প ও উৎপাদনকে সহায়তার জন্য বিনিয়োগের সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সূত্র: আফগানিস্তান ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি, পাঝক আফগান নিউজ





