বরগুনা প্রতিনিধিঃবরগুনা সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে গাঁজাসহ সরুপ বিশ্বাস (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বৈকালীন সময়ে বরগুনা সদর থানার স্পেশাল টিমের ইনচার্জ এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর থানাধীন ১নং বদরখালী ইউনিয়নের ডেমা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ সরুপ বিশ্বাসকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ধৃত অভিযুক্তের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





