বরগুনা  প্রতিনিধি : বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎২৯ জানুয়ারি ২০২৬ তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করা কালীন সময় বরগুনা সদর মাছ বাজার সংলগ্ন স্থানে ইয়াবা সেবনের সময় ডিবি, বরগুনা কর্তৃক গ্রেফতার হওয়া আসামী ১) মো হৃদয়(২২), পিতা- মো জুয়েল, মাতা- রুমা, সাং- মাইঠা ০৩নং ওয়ার্ড, বুড়িরচড় ইউপি, থানা ও জেলা- বরগুনা, ২) মো শাওন(২২), পিতা- মো বেল্লাল মোল্লা, মাতা- মোসা রুবি, সাং- লাকুরতলা ০৩নং ওয়ার্ড, ০২নং গৌরিচন্না ইউপি, থানা ও জেলা- বরগুনা এবং ৩) মো আলিফ (২৫), পিতা- মো জালাল হাং, মাতা- সুফিয়া বেগম, সাং- শহীদ স্মৃতি সড়ক ২নং ওয়ার্ড, থানা ও জেলা- বরগুনা`দেরকে বরগুনা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৪৫ দিনের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করিয়া জেল হেফাজতে পাঠানো হইয়াছে।