বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পাথরঘাটা কন্টিনজেন্ট। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকের পর নির্বাচনকে ঘিরে সহিংসতা ও গোলযোগ সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।





