বরগুনা প্রতিনিধিঃমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ এর প্রথম প্রহরে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জনাব মোঃ কুদরত-ই-খুদা পিপিএম-সেবা মহোদয়।
এ সময় জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মুকিত হাসান খাঁন অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা; জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





