জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিব।
তবে নতুন নেতৃত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। সভাপতি জাহিদ হাসানের বঙ্গবন্ধুর মাজারে ফুল দেওয়ার একটি ছবি সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। অপরদিকে, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবকে নিয়ে কিছু ব্যবহারকারী তার অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন—এমন পোস্টও ঘুরছে অনলাইনে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিতর্ক বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ৬০ সদস্যের কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও গত শনিবার (২৫ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম ,ফারুক আহমেদ খান, মামুন হাসান, মো. শহিদুল ইসলাম, মো. আশিকুর রহমান জীবন, সর্দার মাহমুদুল হাসান দুর্জয়, রিফাত জামিল রিয়াদ, সাখাওয়াত হোসেন সায়েম, মো. আল জকি, শীতল সাহা, তাজুল ইসলাম রনি, মেহেদী হাসান রবি, এহসান উল করিম ভূইয়া হাসিব, আমির হামজা,মো.মিজানুর রহমান, মো. সুজন মিয়া, মেহেদী হাসান রাজিব মো. শামিম হোসেন, আহমাদ কারীম মাহমুদ, মো. রাকিবুল হাসান রাকিব দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মারুফ মো. সাখাওয়াত হোসেন,
সাজ্জাদ হোসেন মুহিত, মো. শাফিন ইকবাল দিহান,
মো. ফেরদৌস রহমান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. শফিউল ইসলাম হিমেল, মো. নাইমুল আলম, মো. সোহরাওয়ার্দী হোসেন, নাহিদ হাসান নবীন, আব্দুল্লাহ আল মুকীম, মো. জাকারিয়া, কাইফ হাসান, মো. মাহমুদুল হাসান অন্তর, অন্তর কুমার রায়, মো. ওয়ালী উল আলিফ, মো. নাফিস ফুয়াদ তকী, কামরুল ইসলাম রাজন, মো. আলী দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে এছাড়াও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম শাওন,
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাধন,তথ্য ও গবেষণা সম্পাদক মো. মোজাম্মেল হোসেন,আন্তর্জাতিক সম্পাদক আরহাব মাহমুদ শাওকি,মানবাধিকার সম্পাদক জিদান বিন কাইউম, সমাজসেবা সম্পাদক ইশতিয়াক আবিদ,অর্থ সম্পাদক তাসফিন আব্দুল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, ক্রীড়া সম্পাদক শেখ আবরার নাসিফ, আইন সম্পাদক আশরাফুল ইসলাম ইমন, স্বাস্থ্য সম্পাদক রিয়াজ উদ্দীন আলম,ছাত্র বৃত্তি ও কল্যাণ সম্পাদক আনিসুর রহমান সিফাত, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আকতাহি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. কাওসার আহম্মেদ,
আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক তাসনিমুল তাবরিজ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের কার্যক্রম আরও সংগঠিত ও সক্রিয় করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, কমিটির সকল সদস্য একযোগে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবেন।
সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, আমাদের আগামী ৩০ দিনের ভেতর পূর্নাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে কমিটির কার্যক্রম আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করে তুলতে চাই। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।





