বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,  আবিদুর রহমান সোহেলের সমর্থনে মহিলাদের অংশগ্রহণে এক ‘দাঁড়িপাল্লা’ মার্কার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে এলাকার মা-বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনামূলক স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও ইসলামী নেতৃত্বের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

আয়োজক ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, সাধারণ জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে দিচ্ছে মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা মার্কার প্রতি তাদের আস্থা দিন দিন বাড়ছে।

র‍্যালি শেষে আবিদুর রহমান সোহেল সংক্ষিপ্ত বক্তব্যে আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে জনগণের রায়ে দাঁড়িপাল্লা মার্কারই বিজয় নিশ্চিত হবে।