বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলা শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা এবং শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) বগুড়া জেলার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় জেলা শাখার আহ্বায়ক ওলিউল হাসান শিমুলের নেতৃত্বে প্রথম দফায় পোস্টারিং ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

এছাড়া একই দিনে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিফাত উল্লাহর নেতৃত্বে দ্বিতীয় দফায় পোস্টারিং ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলন নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

লিফলেট বিতরণকালে UP Bangladesh-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।