গরিব ও অসহায় রোগীদের সেবায় ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চকফরিদ কলোনি, বগুড়ার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের ডেপুটি ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিস) ডা. এ কে এম মাসুদ পারভেজ। প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনী ও অবস বিভাগের অধ্যাপক ডা. মোসা. আফরোজা সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. লিয়াকত আলী এবং শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার ও অ্যাডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, অ্যাকাউন্টস ইনচার্জ (বিডি), এইচআর ইনচার্জ ও ডি ল্যাব বগুড়ার জোনাল ইনচার্জ (বিডি) প্রমুখ।
ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





