বগুড়া শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়নের আশগ্রামের মোঃ আব্দুর রাজ্জাক (৫৫) এর বাড়ীর গোয়াল ঘর থেকে ৫টি গরুর চুরি হয়।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে, ভবানীপুর ইউনিয়নের আশগ্রামের মোঃ আব্দুল রাজ্জাক (৫৫), পরিবারের লোকজনসহ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে আব্দুল রাজ্জাক প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পরে  গোয়াল ঘরের গরু দেখে  আবার পড়ে পড়েন । ভোরে গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন গোয়াল ঘরে থাকা ৩টি  গাভী গরু , ২ টি কালো রঙের গাভি, ১টি সাদাকালো রঙের গাভী,  ১টি ছোট ষাঁড় বাছুর সাদা কালো রঙের ও ১টি ছোট বকনা বাছুর কালো রংয়েরসহ ৫টি গরু কে কাহারা চুরি করে যান। 

তখন সে চিৎকার চেঁচামেচি  করলে বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা  ছুটে এসে  দেখেন  গোয়াল ঘরে গরু নাই। তখন আশেপাশে  ও সম্ভাব্য স্থানে খোঁজা খুঁজি করে না পেয়ে ধারণা  করা হচ্ছে অজ্ঞাত নামা চোর-চোরেরা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া ৫টি গরুর মূল্য আনুমানিক  ৩ (তিন) লক্ষ টাকা।  এ বিষয়ে  মোঃ আব্দুল রাজ্জাক বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি জানান এ বিষয়ে তদন্ত চলমান আছে।

বগুড়া প্রতিনিধি