বগুড়া জেলা প্রতিনিধি: শনিবার (৩১ জানুয়ারী)রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাদীর সঙ্গে অভিমান করে ইসান (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আ/ত্মহ/ত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশপকপুর ইউনিয়নের চকজোড়া গ্রামের হাজীপাড়া এলাকায়।
নিহত ইসান ওই এলাকার আমিন হোসেনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগে পারিবারিক একটি বিষয় নিয়ে দাদীর সঙ্গে ইসানের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর রশিতে ঝু/ল/ন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোর ইসানের মর্মান্তিক ও অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





