বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্স বিএনপি।
শুক্রবার জুমার নামাজের পর বৃহত্তর প্যারিস অঞ্চলের স্তা এলাকায় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি এহসানুল হক বুলু, সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, ইলিয়াস কাজল, মিজানুর রহমান, সিরাজুর রহমান, কবির আহমেদ পাটোয়ারী, মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।





