বিএনপি নতুন করে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।


\r\n

প্রায় আট বছর পর অনুষ্ঠিত জেলা সম্মেলনের আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকে দলের নেতাকর্মীরা মিছিলসহ ঠাকুরগাঁও বড় মাঠে সমবেত হন।


\r\n

মির্জা ফখরুল বলেন, “মুক্ত পরিবেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই সম্মেলন। তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে—এই প্রতিশ্রুতি এ সম্মেলন থেকে দেওয়া হচ্ছে।”


\r\n

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেগুলো বিএনপি শক্তিশালী করবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।”


\r\n

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


\r\n

বিগত কয়েক বছরের মধ্যে এটি জেলা বিএনপির সবচেয়ে বড় কাউন্সিল, যা নেতা-কর্মীদের মহামিলনের সুযোগ হয়ে উঠেছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটিতে ১৫১ সদস্য থাকলেও এবার কেবল পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


\r\n

সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যিনি মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই।

\r\n

গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন হওয়ার ঘোষণা থাকলেও এবার শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট হতে পারে। বাকিদের পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে দলের নেতা-কর্মীরা জানিয়েছেন।