ফেনীতে জামায়াতে ইসলামীর মহিলা শাখার একটি উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে। খবর পেয়ে সেনা সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াতের স্থানীয় নেতারা জানান, বৈঠক চলাকালে হঠাৎ বিএনপি ও যুবদলের কয়েকজন কর্মী সেখানে হামলা চালায়। হামলায় ইউনিয়ন আমির মাওলানা আবুল বশরসহ দলটির ২০ জন আহত হন।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
তবে এখনো পর্যন্ত বিএনপি বা যুবদলের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।