ফুলবাড়ি, (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ি সুজাপুর বিদ্যালয় মাঠে দিনাজপুর ৫ (ফুলবাড়ি-পার্বতীপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ফুলবাড়ি উন্নয়ন ফোরাম আয়োজিত \"ছাত্র-যুব-নাগরিক সমাবেশে\" অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। বিশেষ আকর্ষণ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত ভিপি  ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়াও স্থানীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা একটি ন্যায়, ইনসাফ ভিত্তিক, ও ইসলামি রাষ্ট্র কায়েম করার কথা বলেন।
সমাবেশে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী আসতে থাকেন।