ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় সাতজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিনলেখা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়াই তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

সোমবার (২১ এপ্রিলটাইমস অব ইন্ডিয়া সূত্রে আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং জানিয়েছেন,

বিক্ষোভকারীরা পোস্টারে ইসরায়েলি পণ্যের বয়কটের আহ্বান জানিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তবে এই গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ভারতের বিভিন্ন রাজ্যে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে ্যালি করছে, তখন ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য এই ধরপাকড় নিয়ে উঠেছে পক্ষপাতের অভিযোগ।

আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICJ) গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলাকালে ভারত সেই দেশকেই অস্ত্র সরবরাহ করছে। বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত-ইসরায়েল সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে।

এর ফলেই ফিলিস্তিনের পক্ষে যেকোনো অবস্থানকে কঠোরভাবে দমন করা হচ্ছে বলেও অনেকে মনে করছেন।

এই ঘটনার পর ভারতের গণতন্ত্র মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে এমন সময়ে, যখন গোটা বিশ্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে, তখন ভারতের মতো গণতান্ত্রিক দেশ থেকে মতপ্রকাশের ওপর এমন দমনমূলক আচরণ প্রশ্ন তুলছে মানবাধিকার পরিস্থিতি নিয়েও।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n