রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তারা সড়ক থেকে সরে গিয়ে আবার কলেজে ফিরে যান, ফলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


\r\n

এর আগে সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে সহপাঠী সাকিবুল হাসান রানা মারা যাওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন। পরে তারা ফার্মগেট মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।


\r\n

জানা যায়, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (সেশন ২০২৪–২৫), মানবিক বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ (সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাত (সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।


\r\n

তিনজনকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাকিবুলকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।