ছাত্রদল সমর্থিত জাকসু প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেছেন, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগের তথ্য পাওয়ার পর নিজে ভোট কেন্দ্রে গিয়ে খোঁজখবর নিয়েছেন। তবে সাংবাদিকরা সেখানে গিয়ে কোনো প্রমাণ পাননি।


ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আরও অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনার জন্য জামায়াতে ইসলামীর এক অখ্যাত কোম্পানি থেকে ওয়েমার মেশিন ক্রয় করেছে। ছাত্রদলের অভিযোগের পর প্রশাসন সেই মেশিনে ভোট গণনা বাতিল করে সনাতন পদ্ধতিতে গণনার সিদ্ধান্ত নিয়েছে।


\r\n\r\n

তিনি বলেন, একই কোম্পানির ব্যালট পেপার ব্যবহার করে ছাত্রশিবিরকে সুবিধা দেওয়া হচ্ছে। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না এবং সাংবাদিকদের নিজে তদন্ত করার পরামর্শ দেন। এরপর তিনি সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।