শীতের দিনে চুল ও ত্বকের সমস্যা সাধারণ, বিশেষ করে খুশকি, চুলকানি ও চুল ঝরে পড়া। তবে কিছু প্রাকৃতিক উপায়ে এই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। লেবুপাতা এর মধ্যে খুবই কার্যকর।

লেবুপাতার উপকারিতা:

অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল: মাথার ত্বকের ছত্রাকজনিত সমস্যা কমায়।

প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট: তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।

চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি: চুলকে পরিষ্কার ও প্রাকৃতিকভাবে ঝলমলে করে।

পিএইচ ভারসাম্য: মাথার ত্বকের পিএইচ বজায় রাখে।

ব্যবহার পদ্ধতি:

১. লেবুপাতা চা হিসেবে:

উপকরণ: ১ মুঠো লেবুপাতা, ৩ কাপ পানি

পদ্ধতি: পানি ফুটিয়ে তাতে লেবুপাতা দিন। অর্ধেক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। শ্যাম্পুর পরে চুল ও মাথার ত্বকে ব্যবহার করুন। পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই।

২. লেবুপাতা পেস্ট:

উপকরণ: ৫-৬টি লেবুপাতা, ১-২ চামচ নারকেল তেল বা টক দই

পদ্ধতি: লেবুপাতা বেটে নারকেল তেল বা দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট বানান। শুধু মাথার ত্বকে লাগান। ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নিয়মিত ব্যবহার করলে চুল ও মাথার ত্বক স্বাস্থ্যবান ও খুশকিমুক্ত থাকে।