নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশি ভোটারদের আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করে তা নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী ভোটারদের ভোট যথাসময়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে যেন পারে, সে কারণে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


এদিকে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পোস্টার বা হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। সকালেই নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ নির্দেশ দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রচারণায় অটোরিকশায় মাইক ব্যবহার করা যাবে, তবে পরিবেশ দূষণ রোধে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের মোট ২৬৫টি কেন্দ্র আছে এবং অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে