প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রহমান সানি 

প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুর রহমান সানি। উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা  আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার ছোট ভাই। বুধবার ১৮ ফেব্রুয়ারী রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের  উপসচিব  মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে  চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়।