প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে আগের দায়িত্বের পাশাপাশি একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।


মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর এই দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বিন্যাস করে বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের বিস্তারিত অনুযায়ী, নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়া, রুলস অব বিজনেসের ক্ষমতার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বিন্যাস করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।