বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসংস্থান পরিত্যাগ করবেন।
প্রজ্ঞাপনের অনুযায়ী, আব্দুস সাত্তার পাটোয়ারী গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে দায়িত্ব পালন করবেন। নিয়োগ কার্যকর থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে, যা আগে ঘটে। এর অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
\r\nপ্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।





