বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের সফল মেয়াদ কামনা করেন এবং দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন।


\r\n

হোয়াইট হাউস থেকে পাঠানো বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সফল মেয়াদ প্রত্যাশা করছেন।

\r\n

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে।

\r\n

দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান ইতিবাচক গতি ধরে রাখার আশা করছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এতে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার দিকেও গুরুত্বারোপ করেন তিনি, যাতে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি উন্নতমানের সরঞ্জাম পেতে পারে।

\r\n

বার্তার শেষ অংশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-এর প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি এবং দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।