প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশনের সঙ্গে এটিই মার্কিন রাষ্ট্রদূতের প্রথম বৈঠক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।





