আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনারকে। কিন্তু সিইসি সেই আদেশ বাস্তবায়ন করেননি। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়।
\r\n\r\n\r\n
জানা গেছে, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিল। আবেদন নিষ্পত্তি না হওয়ায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আদালতের শরণাপন্ন হয়েছেন।





