বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক অস্থিরতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এর আগে শনিবার বাংলাদেশ সফরে আসেন ইসহাক দার। ঢাকায় পৌঁছানোর পরদিনই তিনি বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি ও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তার এ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
সংবাদ লোড হচ্ছে...





