চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের নেতারা।

\r\n

শনিবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে তিনটি দলের পক্ষ থেকে দুজন করে প্রতিনিধি অংশ নিচ্ছেন।

\r\n

বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

\r\n

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

\r\n\r\n