প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে রোববার তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।