প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ তার পদত্যাগ গ্রহণসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস পদত্যাগপত্র গ্রহণ করেন।

খোদা বকশ চৌধুরী ১১ নভেম্বর ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন, প্রতিমন্ত্রী সমমানের পদে।