জুলাই মাসের গণ-অভ্যুত্থান ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে ছাত্র প্রতিনিধিদের ওপর বিরক্ত।

\r\n

শনিবার (২৪ মে) রাজধানীতে অনুষ্ঠিত ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

\r\n

নুর বলেন, “গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন—সবই গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচনের প্রসঙ্গ তুললেই কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায় না। প্রধান উপদেষ্টাকে ঘিরে ওয়ান ইলেভেনের দুষ্টচক্রই সক্রিয় রয়েছে।”

\r\n

তিনি বলেন, “বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কখনো কাটবে না। এই সংকট নিরসনে একটি নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন।”

\r\n

আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই করিডরের সিদ্ধান্তে দেশ চলতে পারে না। অতীতে বিভিন্ন ইস্যুতে জাতীয় সংলাপ হয়েছে, এখন কেন তা হচ্ছে না?”

\r\n

নুর আরও বলেন, “ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রহীনতা প্রতিষ্ঠা করতে একটি 'কিচেন কেবিনেট' গঠন করা হয়েছে, যেটি মূলত প্রকৃত রাজনৈতিক নেতৃত্বকে উপেক্ষা করে চলছে।”

\r\n

তিনি জানান, “আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে এখন সময় এসেছে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর। গণতন্ত্র পুনরুদ্ধারে বিতর্কিত ও অনভিপ্রেত উপদেষ্টাদের অপসারণ অপরিহার্য।”

\r\n

নুরের বক্তব্যে স্পষ্ট হয়, রাজনৈতিক ঐক্য ও অন্তর্বর্তী সরকারের ভেতরেই মতপার্থক্য এবং আস্থার সংকট ঘনীভূত হচ্ছে, যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে।