গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, “আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। তবে এত চেষ্টার পরও যখন আমাদের বিরুদ্ধে নেগেটিভ প্রতিবেদন প্রকাশ হয়, আমি সত্যিই মর্মাহত হই।”

প্রথম আলোয়ের সিরিজ প্রতিবেদনের পর সম্প্রতি তিনি ফেস দ্য পিপলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি জানান, “যদি সত্যিই নেগেটিভ কিছু থাকত, তা অনেক মিডিয়াতেই ধরা পড়ত। শুধু একটি মাধ্যমের চোখে ধরা পড়েছে, তারা তিনটি সিরিজ করেছে। এর জবাব আমি স্পষ্টভাবে জানি না।”

ঢাকায় থাকলেও তিনি গাজীপুরে অফিস করেন। এ প্রসঙ্গে নাজমুল করিম খান বলেন, “আমি যে বাসায় থাকি, সেটা ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজির জন্য একটি কোয়ার্টার বরাদ্দ আছে। আমার পরিবারও সেখানে থাকে এবং বেতন থেকে ভাড়া কেটে নেওয়া হয়।”

রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াত বিঘ্ন করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি তা করতে পারি না। যদি কেউ বলে থাকে, আমি জানি এটি উদ্দেশ্যমূলকভাবে বলা হয়েছে।”

প্রথম আলো কেন পরপর তিনটি সিরিজ প্রতিবেদন প্রকাশ করেছে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি কোনো ইঙ্গিত দিতে চাই না। আমি ফ্যাসিস্টদের বিরুদ্ধে কাজ করি এবং তখন প্রথম আলোর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এখনও সেই ভূমিকা দৃঢ় আছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি শুধু নিজের নিরাপত্তার জন্য প্রটেকশন ব্যবহার করছি না। আমার আগের কমিশনারও এটি নিয়েছেন। আমার পজিশনের কারণে এটি প্রয়োজন।”

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসা সংক্রান্ত বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।”

\r\n