বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১১ দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা দেশে বেকার রাখতে চাই না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধাবী জাতি গড়তে চাই। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক। সেই আলোকেই আমরা দেশ গড়তে চাই।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, সকলের সহযোগিতায় তারা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, যাতে সবাই গর্বের সঙ্গে বলতে পারে, “আমি বাংলাদেশী।”

জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুর সভার সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের প্রার্থী আফজাল হুসাইন, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ, খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, ছাত্র শিবির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, জামায়াত কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির ইমাম নোমানী রাজু, এবি পার্টি কুষ্টিয়া জেলা যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কুষ্টিয়া সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, শিবির কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম এবং শিবির কুষ্টিয়া শহর সভাপতি আবু ইউসুফ। সভার পরিচালনা করেন জামায়াতের ও শহর আমীর এনামুল হক।

সকাল থেকেই কুষ্টিয়ার চারটি উপজেলা থেকে সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে সমবেত হন। জনসভায় জনস্রোত লক্ষ্য করা গেছে।