ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি থেকে যদি ইরানের ওপর কোনো হামলা না হয়, তবে সেই দেশগুলোকে লক্ষ্য করে আর কোনো আক্রমণ করা হবে না।

তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা হলে কেবল সেই দেশকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আরব প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, তবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকায় এই পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, “আমাদের প্রতিবেশীদের সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণে আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে বাধ্য।”

এই নীতি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।

সূত্র:আল জাজিরা