তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক মাত্রায়ই রাখা হয়, তবে বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক প্রস্তুতির চেয়ে বেশি ব্যবস্থা নিতে হচ্ছে। তিনি বলেন, প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং পেছন দিক থেকে আঘাত করছে।


\r\n

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।


\r\n

রিজওয়ানা হাসান বলেন, স্বাধীনতার পর থেকেই প্রত্যাশা ছিল গণতান্ত্রিক, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা। তবে অনেক বছর পরও মনে হচ্ছে, আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। পারিনি বলেই গণঅভ্যুত্থান ও বিপ্লবের প্রয়োজন পড়েছে।

\r\n

তিনি বলেন, আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরনো শাসনব্যবস্থা পেছনে ফেলে নতুনভাবে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করা হবে। আশা করা যায়, আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে আরও সুদৃঢ় ভিত্তি গড়ে উঠবে।

\r\n

গণঅভ্যুত্থানের সময় সম্মুখসারিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা সরকারের ব্যর্থতা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এক-দেড় বছরের সরকারের কার্যক্রমকে শুধু ব্যর্থ বা সফল হিসেবে দেখা ঠিক হবে না। সরকার ভেঙে পড়া পরিস্থিতি থেকে শুরু করে রাষ্ট্রকে আবার সুসংগঠিত করার কাজ করছে। সেই প্রক্রিয়াকে বিচার করার সময় একপাশে ফেলে দিয়ে সরলভাবে ব্যর্থ বা সফল বলা চলে না।