রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনা সোমবার (১০ নভেম্বর) সকালে ঘটে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানিয়েছেন, পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে একজনকে গুলি করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে খালি জায়গায় হামলাকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





