দীর্ঘ ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ নিজ দপ্তরে ফেরেন।


\r\n

রোববার তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রত্যাবর্তনের বিষয়টি জানানো হয়। সকালে মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

\r\n

দপ্তরে ফিরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

\r\n

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে তিনি ইউনূস সেন্টার থেকে বিদায় নিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন।