নির্বাচনী ফল প্রকাশের দুই সপ্তাহ পর আবারও গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে দেখা গেছে, আগের প্রকাশিত ফলের তুলনায় মোট প্রদত্ত ভোট কমেছে প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। একই সঙ্গে ‘হ্যাঁ’ ও ‘না’—দুই ধরনের ভোটই কমেছে, আর বেড়েছে বাতিল ভোটের সংখ্যা। সংশোধিত ফল অনুযায়ী, গণভোটে মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি। বৈধ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ পেয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি ভোট। এর আগে ১৩ ফেব্রুয়ারি বেসরকারিভাবে ঘোষিত ফলে বলা হয়েছিল, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। সংশোধিত প্রজ্ঞাপনে সেই সংখ্যায় পরিবর্তন এসেছে।
সংবাদ লোড হচ্ছে...





