আজ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র জমা দিবেন।এই ফরম সংগ্রহের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার সংগ্রামে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হলো।

তিনি এই দায়িত্বকে ক্ষমতার নয়, বরং জনগণের আমানত হিসেবে গ্রহণ করে ইনসাফ, সততা ও জবাবদিহিতার রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও নৈতিক সমর্থনই এই পথচলায় সবচেয়ে বড় শক্তি এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
তিনি বলেন,  আসুন, আমরা সবাই মিলে আদর্শ, ন্যায় ও শান্তির পক্ষে ঐক্যবদ্ধ হই।
আল্লাহ তায়ালা যেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক দান করেন।