বিএনপি কখনও কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) নির্বাচনী ব্যবস্থারও বিপক্ষে। এর কোনও যৌক্তিক ভিত্তি নেই।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের সিদ্ধান্ত দেশের জনগণকেই নিতে হবে, সেটি হতে হবে ঐক্যবদ্ধভাবে। আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।
তিনি আরও বলেন, শুধু রাজপথে আসলেই কি সমাধান হবে? বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়েই সমাধান খুঁজেছে এবং ভবিষ্যতেও আলোচনার ওপর গুরুত্ব দেবে।





