বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ১৯২। এ ছাড়া যথাক্রমে দ্বিতীয় অবস্থানে যথাক্রমে আছে এশিয়ার আরও দুটি দেশ—জাপান ও সাউথ কোরিয়া। দেশ দুটির স্কোর ১৮৮। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

হেনলি সূচকের নিয়ম অনুযায়ী, একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়।

সেই হিসাবে ১৮৬ স্কোর নিয়ে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যেতে পারেন।

চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে, যাদের স্কোর ১৮৫।