দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও প্রযোজ্য হবে।

\r\n

রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিটির বিষয়টি জানানো হয়।

\r\n

সার্চ কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে। কমিটির অন্য সদস্যরা হলেন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফেরদৌস আজিম

\r\n

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

\r\n

কমিটির প্রধান দায়িত্ব হবে—যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রতিটি পদে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা এবং তা রাষ্ট্রপতি ও আচার্যের কাছে সুপারিশ হিসেবে উপস্থাপন করা।

\r\n

এই প্রক্রিয়া উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।

\r\n

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ সার্চ কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে।